নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ অক্টোবর : ভাগনেকে কুড়োল দিয়ে কুপিয়ে খুনের অপরাধে মামাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছিল বিগত ২০১৯ সালের ১৭ই জুলাই সন্ধ্যায় খোয়াই থানাধীন পূর্ব সোনাতলা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় দুলাল তাঁতির বাড়ীতে। দুই পরিবারের মধ্যে পারিবারিক কোনো বিবাদ নিয়ে মামা দুলাল তাঁতির সাথে ভাগনে রাহূল তাঁতির রেষারেষির পরিণতিতেই ঘটনাটি ঘটে। সেদিন বিকেলে পাড়ার কোন একস্থানে দুলাল তাঁতি নাকি তার বোন শঙ্করী তাঁতি ও তার দুই ভাগনে রাহূল তাঁতি ও রাজেশ তাঁতিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। রাজেশ তাঁতি তখন সেখানে উপস্থিত ছিল। সে বাড়ীতে গিয়ে তার মা ও দাদাকে মামার গালিগালাজের বিষয়টি জানায়। রাজেশের দাদা রাহূল তাঁতি সন্ধ্যার সময় গালিগালাজের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করতে তার মামা দুলাল তাঁতির বাড়ীতে যায়। সেখানে মামা ও ভাগ্নের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। দুলাল তার মেয়ের সাথে রাহুলের অবৈধ সম্পর্কের অভিযোগ আনলে বিবাদ তুঙ্গে উঠে। শুরু হয় হাতাহাতি। তখনই মামা দুলাল তাঁতি তার ভাগ্নে রাহুল তাঁতির ঘাড়ে ধারালো কূড়োল দিয়ে কোপ বসিয়ে দেয়। এতে মারাত্মকভাবে আহত হয় রাহূল তাঁতি। রক্তাক্ত রাহূল তাঁতি(২০)কে জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রাহুলের মা শঙ্করী তাঁতি তার ভাই দুলাল তাঁতির বিরুদ্ধে রাহূল তাঁতিকে খুনের অভিযোগ আনলে পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে। যার নাম্বার ( ৭০/২০১৯)। পুলিশের তদন্তের শুরুতেই পালিয়ে যায় অভিযুক্ত দুলাল তাঁতি।পরে একসময় আদালতে আত্মসমর্পণ করে।তদন্ত শেষে এস আই মোহাম্মদ সায়েদ উদ্দীন ৩১শে মে ২০২০তারিখে আদালতে চার্জশিট দাখিল করলে শুনানি শুরু হয়। আদালতে সরকারপক্ষে মোট এগারোজন সাক্ষি দিয়েছেন। আদালতে ভাগ্নে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় মামা দুলাল তাঁতি। সোমবার খোয়াইয়ে অতিরিক্ত জেলা বিচারক রাজীব ভট্যাচার্য্য ভারতীয় দণ্ডবিধির ৩০২ধারায় দুলাল তাঁতি(৪৮)কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সাথে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরো ছয় মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। সরকারপক্ষে মামলা পরিচালনা করেছিলেন আইনজীবী অভিজিৎ ভট্যাচার্য্য।

ভাগনেকে কুড়োল দিয়ে কুপিয়ে খুনের অপরাধে মামা্কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















