News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্মীদের জন্য শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি, ২০২৪ সালের নির্বাচনে আমরা জিতবই : অনুরাগ ঠাকুর
Image

কর্মীদের জন্য শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি, ২০২৪ সালের নির্বাচনে আমরা জিতবই : অনুরাগ ঠাকুর

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): কর্মীদের জন্য আরও শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি, ২০২৪ সালের নির্বাচনে আমরা জিতবই। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শুক্রবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “বিজেপি নিজস্ব কর্মীদের সমর্থনে শক্তিশালী হয়েছে, ২০২৪ সালের এপ্রিলে আসন্ন নির্বাচনের জন্য আমরা দলকে আরও শক্তিশালী করব, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়, প্রতিটি বিধানসভা ও লোকসভা নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি নির্বাচনই পুনরায় নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ। জনগণের সেবা করতে হলে নির্বাচনে জয়ী হওয়া প্রয়োজন।”

কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর এদিন মুম্বইতে মহারাষ্ট্র বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী মোদী বিজেপিতে রয়েছেন। আসন্ন (২০২৪) লোকসভা নির্বাচনে বিজেপি জিতবেই, তা নিশ্চিত করতে প্রতিটি রাজ্যে সভা ও কর্মসূচির আয়োজন করা হচ্ছে।”


Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top