News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের গ্রাম ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজা সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে : মুখ্যমন্ত্রী 
Image

রাজ্যের গ্রাম ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজা সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে : মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১১ অক্টোবর: রাজ্যের গ্রাম ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজা সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। আজ ময়লনগর গ্রাম পঞ্চায়েতের নাগিছড়ায় মৎস্য পরিবহণ ইয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা ।

তাঁর কথায়, মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধান করাই হচ্ছে সরকারের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্যে বর্তমানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। নাগিছড়ার মংস্য পরিবহণ ইয়ার্ড স্থাপন সেই উন্নয়নেরই একটি মাইল ফলক। আগামী দিনে এটিকে কেন্দ্র করেই নাগিছড়া অঞ্চলের উন্নয়নের ধারা আরও গতি পাবে।

  মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রাম ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজা সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। এক্ষেত্রে রাজ্যের বনাঞ্চলকে সুরক্ষিত রেখেই উন্নয়নের রূপরেখা তৈরী করা হচ্ছে। রাজ্যের জনগণও সেই উন্নয়নের সুফল ভোগ করতে পারছেন।

 রাজ্যে প্রতিদিন বড় গাড়ী করে ১০০ টনেরও বেশী মাছ বহিরাজ্য থেকে আসে। সেগুলি আগরতলা শহরের বাজারগুলোতে আনলোডিং করা হয়। এরফলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে। জনগণের এই সমস্যার সমাধানের লক্ষ্যেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন তিনি। এই মৎস্য পরিবহণ ইয়ার্ডে ক্যান্টিন, পানীয় জল, বিদ্যুৎ সহ নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে। ফলে মাছ ব্যবসায়ী সহ স্থানীয় জনগণও উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন।

এদিন তিনি আরও মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হল শান্তি বজায় রাখা। এই ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডের পাশে স্থানীয় উদ্যোগীরা কোল্ড স্টোরেজ স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top