News Flash

  • Home
  • খেলা
  • রুপালীর ব্যাটের গুনে মুখ রক্ষা ত্রিপুরার রেশ্মির ৫ উইকেটে নাগাল্যান্ড জয়
Image

রুপালীর ব্যাটের গুনে মুখ রক্ষা ত্রিপুরার রেশ্মির ৫ উইকেটে নাগাল্যান্ড জয়

ত্রিপুরা-‌১৪৯ (৪৭.৪)

নাগাল্যান্ড-‌ ৮৯ (৩৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। রুপালির প্রশস্ত ব্যাটে মুখ রক্ষা হলো ত্রিপুরার। সঙ্গে রেশমির দুর্দান্ত বোলিং। রুপালী, রেশমির করিশমায় মূলতঃ 

নাগাল্যান্ড জয় করলো ত্রিপুরা। আসরের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা জয় পেলো ৬০ রানে। দলনায়িক রূপালি দাসের দুরন্ত ব্যাটিং এবং রেশ্মি নোয়াতিয়ার বিধ্বংসী বোলিংয়ে। ইন্দোরের এস এস ক্রিকেট কমিউনিটি মাঠে মঙ্গলবার ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় পায় ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের জাতীয় ক্রিকেটে। ম্যাচে ত্রিপুরার গড়া ১৪৯ রানের জবাবে নাগাল্যান্ড ৮৯ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার রূপালি দাস ৬৯ রান এবং রেশ্মি নোয়াতিয়া ৫ উইকেট পেয়েছেন। ১২ অক্টোবর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ বাংলা। এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়িকা রূপালি দাস টসে জয়লাভ করে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন। ত্রিপুরার শুরুটা ভালো হয়। ওপেনিং জুটিতে দলনায়িকা রূপালি এবং রেশ্মি নোয়াতিয়া ওপেনিং জুটিতে ৩২ রান যোগ করেন। এরপরই ত্রিপুরার শিবিরে নামে ধ্বস। চাপের মুখে ‘‌বুধির দূর্গে একা কুম্ভ’ হয়ে লড়াই করেন ত্রিপুরার অধিনায়িকা। মিডল অর্ডারে প্রথমে পায়েল নম:‌ এবং শেষে অলরাউন্ডার রিফু দেববর্মা সাময়িক প্রতিরোধ গড়ে তুলেন। এবং ত্রিপুরাকে ১৪৯ রানে পৌঁছে দেন। রূপালি ১৩৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে দুরন্ত ৬৯ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে রিফু ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং পায়েল ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। নাগাল্যান্ডের পক্ষে রোমা শুভ ২১ রান দিয়ে ৪ টি এবং ভিপেনী ২৩ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের দাপটে শুরু থেকে চাপে পড়ে যায় নবাগত নাগাল্যান্ড। হারাতে থাকে ক্রমাগত উইকেট। রেশ্মি নোয়াতিয়ার আটোসাটো বোলিংয়ে চাপে পড়ে যায় নাগাল্যান্ড। ‌ওই চাপ থেকে আর বের হতে পারেনি দল। তবে সুংজামেনলা যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে নাগাল্যান্ডের স্কোর ৫০ রানের গন্ডি হয়তো পার করতে পারতো না। নাগাল্যান্ড অতিরিক্ত ২৯ রানের কঁাধে ভর দিয়ে ৮৯ রান করতে সক্ষম হয়। সুংজামেনলা ৮৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে রেশ্মি নোয়াতিয়া ২০ রান দিয়ে ৫ টি, বিজয়া পাল ৯ রান দিয়ে ২ টি এবং রিফু দেববর্মা ১৩ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।

Releated Posts

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top