News Flash

  • Home
  • দিনের খবর
  • ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সনের বাড়িতে হানা সিবিআইয়ের
Image

ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সনের বাড়িতে হানা সিবিআইয়ের

দক্ষিণ ২৪ পরগনা, ৯ অক্টোবর (হি.স.) : রানাঘাট এবং ডায়মন্ড হারবারের পর এবার উলুবেড়িয়ায় পৌঁছল সিবিআই। ঠিক সকাল ১০টায় উলুবেড়িয়ার প্রাক্তন পুরপ্রধানের বাড়ির সামনে হাজির হয় সিবিআইয়ের গাড়ি। তার পর পাঁচ জন সিবিআই কর্তা ঢোকেন বাড়ির ভিতরে।

সোমবার সকাল থেকেই আবার একের পর এক সিবিআই অভিযানের খবর আসতে শুরু করেছে বিভিন্ন জেলা থেকে। সকালেই রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিবিআই। এই প্রথম পুরনিয়োগ মামলায় কোনও বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান হল।

এর পরে সিবিআই পৌঁছয় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে। সেখানকার প্রাক্তন পুর প্রধান মীরা হালদারের বাড়িতে তল্লাশি শুরু করেন সিবিআই কর্তারা। দু’টি জায়গাতেই যখন তল্লাশি পুরোদমে চলছে, তখন খবর আসে হাওড়ার উলুবেড়িয়াতেও পৌঁছেছে সিবিআই। সেখানকার প্রাক্তন পুরপ্রধান অর্জুন সরকারের বাড়িতেও শুরু হয়েছে সিবিআই তল্লাশি।

উলুবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরের কুসবেরিয়ায় অর্জুনের বাড়ি।সোমবার সকালে সেখানেই পৌঁছন সিবিআই এর পাঁচঅফিসার আসেন। সঙ্গে ছিল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীও। তারা অর্জুনের বাড়িটি বাইরে থেকে ঘিরে রাখে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top