News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরে মন্ত্ৰী আবাসের বাইরে বোমা বিস্ফোরণ, আহত সিআরপিএফ জওয়ান
Image

মণিপুরে মন্ত্ৰী আবাসের বাইরে বোমা বিস্ফোরণ, আহত সিআরপিএফ জওয়ান

ইমফল, ৮ অক্টোবর (হি.স.) : ইমফল পশ্চিম জেলার অন্তর্গত সিংজামেই এলাকায় রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ দফতরের মন্ত্রী ইউমনাম খেমচাঁদের আবাসের প্রবেশদ্বারে বোমা বিস্ফোরণের এক ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় সিআরপিএফ-এর এক জওয়ান জখম হয়েছেন। ঘটনা গতকাল শনিবার রাতে সংঘটিত হয়েছে।

আজ রবিবার মন্ত্ৰী ইউমনাম খেমচাঁদ ঘটনার তথ্য দিয়ে জানান, গতকাল রাত প্রায় ৯:৫০ মিনিট নাগাদ তাঁর আবাসের প্রবেশদ্বার থেকে ১০-১৫ মিটার দূরে অজ্ঞাতপরিচয় বাইকার্স একটি হ্যান্ড গ্ৰেনেড নিক্ষেপ করে দ্রুতগতিতে পালিয়ে যায়। নিক্ষেপের সঙ্গে সঙ্গে গ্ৰেনেডটি প্রচণ্ড শব্দ করে বিস্ফোরিত হয়। তখন নিয়াপত্তার কাজে নিয়োজিত সিআরপিএফ-এর জনৈক এসআই দাস নামের জওয়ান জখম হয়েছেন। তাঁর ডান হাতে গ্রেনেডের বারুদ ছিটকে পড়েছে। ঘটনার সময় মন্ত্রী তাঁর আবাসেই ছিলেন, জানান খেমচাঁদ।

এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই অকুস্থলে ছুটে যান মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং। তিনি পুলিশ ও নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছ থেকে ঘটনার তথ্য নিয়েছেন। এ ধরনের বোমা হামলার তীব্ৰ নিন্দা করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শীঘ্র গ্ৰেফতার করা হবে বলে আশ্বস্ত করেছেন।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top