News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের খুন্তির রাজা কুঞ্জলা গ্রামে দুর্গাপুজোর আয়োজন
Image

ঝাড়খণ্ডের খুন্তির রাজা কুঞ্জলা গ্রামে দুর্গাপুজোর আয়োজন

খুন্তি, ৮ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ড রাজ্যের রাজা কুঞ্জলা গ্রামে এবছরও দুর্গা পুজোর আয়োজন করা হচ্ছে। ঝাড়খণ্ড রাজ্যের রাজা কুঞ্জলা গ্রামের মুরহু ব্লকে এবছর দুর্গা পুজো জাঁকজমকের সঙ্গে আয়োজন করা হবে। গ্রামের সকল পরিবার দুর্গা পুজোতে অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করবে।

রবিবার গ্রাম কমিটির সভাপতি কাশীনাথ মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কাশীনাথ মাহাতো বলেন, দুর্গাপূজা ১৫ অক্টোবর থেকে শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয় দশমীতে সমাপ্ত হবে। তিনি আরও বলেন, একটি জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পুজোর আয়োজন করা গ্রামের প্রতিটি মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি জানান, প্রতিবছর গ্রামের বহু শিশু, বৃদ্ধ ও মহিলা পুজোর দিনগুলিতে ব্রত পালন করে থাকেন। প্রতিটি বাড়িতে পুজোর জন্য ২৫০ টাকা করে চাঁদা নেওয়া হয় বলেও কাশীনাথ জানান। পাঁচ দিন ধরে পূজার স্থানে ছোট বড়রা মিলে তাদের শিল্প প্রদর্শন করে থাকে। এছাড়াও পুজোর কটাদিন অনেক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top