News Flash

  • Home
  • দেশ
  • হালিশহর এবং কাঁচড়াপাড়াতেও পৌঁছে গেল সিবিআই, সেখানেও পুর নিয়োগ মামলায় চলছে অভিযান
Image

হালিশহর এবং কাঁচড়াপাড়াতেও পৌঁছে গেল সিবিআই, সেখানেও পুর নিয়োগ মামলায় চলছে অভিযান

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): পুর নিয়োগ মামলায় কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার হালিশহর এবং কাঁচরাপাড়াতেও পৌঁছে গেল সিবিআই। রবিবার হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে যায় সিবিআই। স্থানীয় সূত্রে খবর, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন ওই তৃণমূল নেতা। রবিবার সকালে অংশুমানের বাড়িতে যায় সিবিআইয়ের চার সদস্যের একটি দল। তাঁর বাড়ির আলমারি ঘেঁটে কাগজপত্র বার করে দেখতে থাকেন আধিকারিকরা। একটি সূত্রে খবর, হালিশহর পুরসভার নিয়োগ দুর্নীতি বিষয়ে প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই অফিসাররা।

অন্য দিকে, কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদমা রায়ের বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে। সুদমার কাঁচড়াপাড়ার বাড়িতে গিয়েছেন সিবিআই-এর প্রতিনিধিরা। ওই পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে বলে সিবিআইয়ের একটি সূত্রে খবর। সুদমার এক ঘনিষ্ঠ জানাচ্ছেন, প্রাক্তন পুরপ্রধানের বাড়ির থেকেও বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top