News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুল গান্ধীর বিকৃত পোষ্টারের প্রতিবাদে রাস্তায় প্রদেশ কংগ্রেস
Image

রাহুল গান্ধীর বিকৃত পোষ্টারের প্রতিবাদে রাস্তায় প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: রাহুল গান্ধীর রাবণরূপে পোস্টার ঘিরে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে ময়দানে নেমেছে কংগ্রেস। সোজা মোদি-নাড্ডাদের তোপ দেগে প্রশ্ন তুলছেন, আপনারা কি সাংবিধানিক পদের শপথও ভুলে গেলেন? দলের শীর্ষনেতারা তো বটেই রাজ্যস্তরেও প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এদিনের বিক্ষোভ মিছিল থেকে বিজেপির সমালোচনা করে বলেন, বিজেপি রাহুল গান্ধীর ছবি বিকৃত করে নিম্ন রুচি এবং ভিন্ন ষড়যন্ত্রের পরিচয় দিয়েছে। সারাদেশে এর প্রতিবাদে ধিক্কার কর্মসূচি গ্রহণ করেছে। প্রদেশ কংগ্রেসও এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের আহবানে প্রতিবাদে সামিল হয়েছে। এ ধরনের ঘৃণ্য আচরণের জন্য বিজেপিকে সারা দেশের মানুষের কাছে খেসারত দিতে হবে বলে দাবী করেছেন তিনি। তার কথায়, বিজেপি ভারতবর্ষের সংস্কৃতিকে বিকৃত করে তুলেছে। এ বিজেপি বুঝে শুধু ধর্মান্তর, বিচ্ছিন্নতা। এগুলি করে তারা ভারতবর্ষের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে। বিজেপির এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে। এভাবে রাহুল গান্ধীর স্বচ্ছ ভাবমূর্তি জনগণের সামনে দুর্বল করতে পারবে না বিজেপি বলে হুশিয়ার দিয়েছেন প্রদেশ সভাপতি। রাবণের দলের আদর্শরাই এখন রাহুল গান্ধীকে রাবণ রূপে বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু এই রাহুল গান্ধীর পরিবার দেশের জন্য বলিদান হয়েছে। আগামী দিনে দেশের মানুষ এবং রাজ্যের মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করবে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে কংগ্রেস।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top