News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত
Image

দূর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ অক্টোবর : বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব।  এই দূর্গোৎসবে যাতে  কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে ও পূজার কয়েকদিন সকলে যেন আনন্দের সহিত পরিবার আত্মীয় পরিজনদের নিয়ে কাটাতে পারে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে শান্তিরবাজার মহকুমা প্রশাসন।  বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্যের উদ্যোগে  শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে শান্তিরবাজার মহকুমার সব কয়টি পূজা কমিটির সদস্যদের নিয়ে ও প্রসাশনিক আধিকারিকদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়।  আজকের এই আলোচনাসভার মাধ্যমে কিভাবে পূজা প্যান্ডেল নির্মান করা যায়, পূজা করার জন্য কোন কোন দপ্তরের অনুমোদন প্রয়োজন, কিভাবে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া পূজা সম্পূর্ন করা যাবে তা নিয়ে আলোচনা করা হয়েছে।  তার পাশাপাশি কোনো পূজা কমিটি যেন চাঁদা নিয়ে কোনো প্রকারের জুলুম না করে তার জন্য কড়া বার্তা দিলেন মহকুমাশাসক।  চাঁদার জুলুমের কোনোপ্রকারের অভিযোগ আসলে আইনিভাবে করা পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান মহকুমা শাসক।
  অপরদিকে বর্তমান সময়ে মেলেরিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে।  কেউ যেন মেলেরিয়ায় আক্রান্ত না হয় তার জন্য জনসন্মুখে কিছু বার্তা তুলে ধরেছেন জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস।  কিভাবে মেলেরিয়ার প্রাদুরভাব থেকে মুক্তি পাওয়াযায়, মেলেরিয়া থেকে মুক্তি পেতে কি কি সতর্কতা অবলম্বন করাপ্রয়োজন ও কিভাবে মেলেরিয়ার সৃষ্টিহয় তানিয়ে সুন্দরভাবে সকলের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।  

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top