News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাসপাতালের লিফটে আটকে পড়ল মুখ্যমন্ত্রীর দেহরক্ষী সহ একাধিক বরিষ্ঠ চিকিৎসকরা
Image

হাসপাতালের লিফটে আটকে পড়ল মুখ্যমন্ত্রীর দেহরক্ষী সহ একাধিক বরিষ্ঠ চিকিৎসকরা

আগরতলা, ৪ অক্টোবর: মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে সামিল হতে গিয়ে নাজেহাল পরিস্হিতি শিকার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দেহরক্ষী সহ  ডাঃ প্রদীপ ভৌমিক, ডাঃ ভূপেশ শীল সহ একাধিক বরিষ্ঠ চিকিৎসকরা।

প্রসঙ্গত, জিবি হাসপাতালে মাঝেমধ্যেই লিফট বিকল হওয়ার সমস্যা দীর্ঘদিনের। কিন্তু আশ্চর্যের বিষয় সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করছে না সরকার। ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগী সহ পরিজনদের।

আজ ফের আচমকাই হাসপাতালের লিফট বিকল হয়ে যায়। কিন্তু এবার লিফটে আটকে পড়েন মুখ্যমন্ত্রী তথা স্বাস্হ্য মন্ত্রী দেহরক্ষী সহ ডাঃ প্রদীপ ভৌমিক, ডাঃ ভূপেশ শীল সহ একাধিক বরিষ্ঠ চিকিৎসকরা। তাঁদেরকে উদ্ধার করতে দৌড় ঝাঁপ শুরু হয়ে পড়েছিল। পরর্বতী সময়ে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষী ও টেকনিশিয়ানদের প্রচেষ্টায় তাঁদেরকে বের করা হয়েছে।

হাসাপাতালের জনৈক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে সামিল হতে গিয়ে লিফট মাঝপথেই বিকল হয়ে পড়ে। টেকনিক্যাল সমস্যার কারণে আজ মাঝপথে লিফট আটকে পড়ে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top