News Flash

  • Home
  • দেশ
  • ৫.৩ ও ৬.৩ তীব্রতার জোড়া ভূমিকম্প পশ্চিম নেপালে, কেঁপে উঠল দিল্লি-সহ ভারতে নানা রাজ্য
Image

৫.৩ ও ৬.৩ তীব্রতার জোড়া ভূমিকম্প পশ্চিম নেপালে, কেঁপে উঠল দিল্লি-সহ ভারতে নানা রাজ্য

কাঠমান্ডু ও নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম নেপাল। নেপালে অনুভূত হওয়া ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লি-সহ নানা রাজ্যে। নেপালের জাতীয় ভূমিকম্প মনিটরিং ও রিসার্চ সেন্টারের মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩ ও ৬.৩। যদিও, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৬ ও ৬.২। মঙ্গলবার বিকেলে পশ্চিম নেপালের বাজহাং জেলায় দু”বার ভূমিকম্প অনুভূত হয়।

প্রথমে মঙ্গলবার বিকেল ২.৪০ মিনিট নাগাদ নেপালে ৫.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ৩.০৬ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। নেপালে ভূপৃষ্ঠের মাত্র ১০ ও ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২.২৫ মিনিট নাগাদ নেপালে ৪.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২.৫১ মিনিট নাগাদ ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। কম্পন টের পাওয়া যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতেও। নেপালে অনেক বাড়িতে ভূমিকম্পের জেরে ফাটল দেখা গিয়েছে।
দিল্লি-এনসিআর-এর পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরাখণ্ড, পঞ্জাব ও গুজরাতেও। কম্পন টের পাওয়া মাত্রই মানুষজন ঘর-বাড়ি থেকে বেরিয়ে আসেন। এখনও ভারতের কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এদিন কম্পন অনুভূত হওয়া মাত্রই দিল্লির নির্মাণ ভবন থেকে অন্যান্য আধিকারিক ও কর্মীদের সঙ্গে বাইরে বেরিয়ে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির বিজ্ঞানী সঞ্জয় কুমার প্রজাপতি বলেছেন, ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম নেপালে, যা আমাদের উত্তরাখণ্ড অঞ্চলের কাছে একটি অঞ্চল…এটি ছিল ৬.২ মাত্রার ভূমিকম্প যা ৫ কিমি গভীরে ছিল। আমরা দু”টি আফটারশক রেকর্ড করেছি…দিল্লি অঞ্চলে তীব্রতা ছিল ৩…আমরা উত্তরাখণ্ড, পঞ্জাব, দিল্লি, লখনউ অঞ্চল, জয়পুর অঞ্চলে অনুভূত হয়েছে বলে মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছি৷ আহমেদাবাদ অঞ্চলের কয়েকজন মানুষ আমাদের বলছে তাঁরা সেখানেও ভূমিকম্প অনুভব করেছেন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top