News Flash

  • Home
  • দেশ
  • চিকিৎসক অথবা ওষুধের অভাব ছিল না: নান্দেদ হাসপাতালের ডিন; তদন্তের আশ্বাস মন্ত্রী হাসানের
Image

চিকিৎসক অথবা ওষুধের অভাব ছিল না: নান্দেদ হাসপাতালের ডিন; তদন্তের আশ্বাস মন্ত্রী হাসানের

মুম্বই, ৩ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের নান্দেদ জেলার ডাঃ শঙ্কররাও চাভান মেডিকেল কলেজ ও হাসপাতালে একদিনে মৃত্যু হয়েছে ২৪ জন রোগীর। ২৪ জন রোগীর মধ্যে ১২টি সদ্যোজাত শিশুও রয়েছে। এ প্রসঙ্গে হাসপাতালের ডিন ডাঃ শ্যামরাও ওয়াকোদে মঙ্গলবার সকালে জানিয়েছেন, ওষুধ কিংবা ডাক্তারের কোনও অভাব ছিল না। তাঁর কথায়, “গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৪ জন রোগী। গত ২৪ ঘন্টায় ১২টি শিশু (১-২ দিন বয়সী) মারা গিয়েছে। এসব শিশু বিভিন্ন রোগে ভুগছিল। প্রাপ্তবয়স্কদের মধ্যে, ৭০-৮০ বছর বয়সী ৮ জন রোগী ছিল। তাঁদের ডায়াবেটিস, লিভার ফেইলিউর, কিডনি ফেইলিউরের মতো বিভিন্ন সমস্যা ছিল। রোগীরা সাধারণত গুরুতর অবস্থায় এখানে আসে। ওষুধ অথবা ডাক্তারের অভাব ছিল না। রোগীদের যথাযথ যত্ন প্রদান করা হয়েছিল, কিন্তু তাঁদের শরীর চিকিৎসায় সাড়া দেয়নি যা মৃত্যুর কারণ।”

২৪ ঘন্টায় ২৪ জন রোগীর মৃত্যুর প্রেক্ষিতে মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ বলেছেন, “আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে এই বিষয়ে অবগত করেছি। আমি হাসপাতাল পরিদর্শন করব এবং চিকিৎসকদের একটি কমিটি গঠন করা হবে।” শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “মহারাষ্ট্রের স্বাস্থ্যের অবস্থা সবসময়ই ভালোর দিকে ছিল, কিন্তু গত এক বছর ধরে মহারাষ্ট্রের সমস্ত সরকারি দফতর ঠিক মতো কাজ করছে না। স্বাস্থ্যমন্ত্রী তো উদ্বিগ্নই নন, চিকিৎসকরাও কাজ করছেন না। স্বাস্থ্য বিভাগ এখন মহারাষ্ট্রের সবচেয়ে অবহেলিত বিভাগ।”

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top