News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬ দফা দাবির ভিত্তিতে সিএমও অফিসে ডেপুটেশন দিল উনকোটি জেলা কংগ্রেস কমিটি
Image

৬ দফা দাবির ভিত্তিতে সিএমও অফিসে ডেপুটেশন দিল উনকোটি জেলা কংগ্রেস কমিটি

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১অক্টোবর: ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ৬ দফা দাবির ভিত্তিতে সিএমও অফিসে ডেপুটেশন প্রদান করা হয়েছে। এই ডেপুটেশনে নেতৃত্ব দিয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য রুনু মিয়া ,প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের আহমেদ খান, কংগ্রেস দলের অন্যতম নেতা চন্দ্রশেখর সিনহা থেকে শুরু করে আরো অনেকে । এই ছয় দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল উনকোটি জেলা হাসপাতালে অবিলম্বে মেডিসিনের ডাক্তার নিয়োগ করতে হবে। এছাড়াও আরোও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। দাবিগুলির সাথে সহমত পোষণ করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্খ সুভ্র দেবনাথ। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য চিকিৎসকের অভাবে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দীর্ঘদিন ধরেই বিঘ্নিত হচ্ছে।
জনস্বার্থেই কংগ্রেসের তরফ থেকে সিএম ও-র কাছে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে ডেপুটেশন প্রদানকারী দলের সদস্যরা
জানিয়েছেন।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top