News Flash

  • Home
  • দেশ
  • অস্ত্র বিক্রির অভিযোগে গ্রেফতার আইএসএফ নেতা
Image

অস্ত্র বিক্রির অভিযোগে গ্রেফতার আইএসএফ নেতা

ভাঙড়, ১ অক্টোবর (হি.স.) : অস্ত্র বিক্রির অভিযোগে ভাঙড় থেকে গ্রেফতার আইএসএফ নেতা । তাকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র। অভিযুক্তের নাম খোরশেদ মোল্লা। ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

সম্প্রতি, হাড়োয়ার শালিপুর এলাকায় এক আইএসএফ কর্মী অস্ত্র বিক্রি করতে গিয়ে হাতেনাত ধরা পড়ে যায় গ্রামবাসীদের কাছে। এরপর রাজ্জাক মোল্লা নামে ওই আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শার্টার উদ্ধার হয়। তাকে হেফাজতে নিয়ে পুলিশ জানতে পারে রজ্জাক অস্ত্র কিনেছিল খোরশেদের কাছ থেকে। হাড়োয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস ঘোষ পুরো ঘটনা ভাঙড় থানার পুলিশ আধিকারিকদের জানান। তারপর শনিবার রাত্রিবেলা হাড়োয়া ও ভাঙড় থানার যৌথ উদ্যোগে খোরশেদ মোল্লাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, এর আগেও অস্ত্র বিক্রির অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। জেলবন্দিও ছিলেন তিনি। বেশ কয়েকদিন আগে ছাড়া পান। এরপর ফের অস্ত্র বিক্রি করে আবারও পুলিশের হাতে গ্রেফতার। ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top