News Flash

  • Home
  • দিনের খবর
  • সদ্যোজাতর মৃত্যুর অভিযোগে কাঁথির বেসরকারি হাসপাতালে বিক্ষোভ
Image

সদ্যোজাতর মৃত্যুর অভিযোগে কাঁথির বেসরকারি হাসপাতালে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর (হি স)। বিনা চিকিৎসায় সদ্যোজাতর মৃত্যুর অভিযোগে শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখান স্বজনহারারা। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ করেছে শিশুর পরিবার। বেসরকারি হাসপাতাল বন্ধের দাবি তুলেছেন তাঁরা।

সদ্য সন্তানহারা মায়ের দাবি, জন্মের পর শিশুকে ইঞ্জেকশন দেওয়া হয়। অভিযোগ, তারপর থেকে শিশু স্তন পান করতে পাচ্ছিল না। চামচে করে সদ্যোজাতকে দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। খুদের জ্বর আসে। শিশু ক্রমশ নিস্তেজ হতে পড়তে থাকে। বারবার চিকিৎসকের খোঁজ করেন সদ্যোজাতর মা। তবে তা সত্ত্বেও নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ। শেষ পর্যন্ত মৃত্যু হয় শিশুর।

মৃত্যু সংবাদ পেয়ে উত্তেজিত হয়ে পড়ে শিশুর পরিবারের লোকজন। নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্বজনহারারা। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবারের লোকজন। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে অবশ্য গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।

Releated Posts

আখ নিয়ন্ত্রণ খসড়া নির্দেশিকা প্রত্যাহার স্বাগতযোগ্য পদক্ষেপ, বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত সিং

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): কেন্দ্রের প্রস্তাবিত ‘সুগারকেন (কন্ট্রোল) অর্ডার, ২০২৬’-এর খসড়া প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন…

ByByNews Desk May 30, 2026

১১২ গ্রাম হেরোইনসহ মহিলা মাদক পাচারকারী গ্রেফতার, দিল্লি পুলিশের বড় সাফল্য

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): দিল্লি পুলিশের দক্ষিণ জেলার অ্যান্টি-অটো থেফট স্কোয়াড (এএটিএস) এক অভিযানে কুখ্যাত এক মহিলা মাদক…

ByByNews Desk May 30, 2026

ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে নদিয়ার পুরপ্রধান আটক, উত্তেজনা নবদ্বীপে

কলকাতা, ৩০ মে (আইএএনএস): ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুত রাখার অভিযোগে শনিবার ভোররাতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ পুরসভার তৃণমূল কংগ্রেস…

ByByNews Desk May 30, 2026

গোয়া যেন আরও সমৃদ্ধ হয়, ‘বিকশিত ভারত’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাজ্যত্ব দিবসে মোদির শুভেচ্ছা

নয়াদিল্লি, ৩০ মে (আইএএনএস): গোয়া রাজ্যত্ব দিবস উপলক্ষে শনিবার রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গোয়ার…

ByByNews Desk May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top