News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা জাতীয় টি-২০ ট্রফির জন্য রাজ্যদল ঘোষিত
Image

সিনিয়র মহিলা জাতীয় টি-২০ ট্রফির জন্য রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। রাজ্য দল ঘোষিত। নেতৃত্বে অন্নপূর্ণা দাস। সহকারী ঋজু সাহা। বিসিসিআই আয়োজিত সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফি ২০২৩-২৪ এবার অনুষ্ঠিত হচ্ছে কেরালায়। এর জন্য ১৭ সদস্য বিশিষ্ট রাজ্য দল ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে রাজ্য দল ঘোষণা করেছেন। ‌ পাশাপাশি আরো চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। রাজ্য দলটি হল: অন্নপূর্ণা দাস (অধিনায়ক), মৌচৈতি দেবনাথ (উইকেট রক্ষক), প্রিয়াঙ্কা আচার্য, ঋজু সাহা (সহ-অধিনায়ক), নিকিতা দেবনাথ, মামন রবিদাস, মৌটুসী দে, সুইটি সিনহা, ইন্দ্র রানী জমাতিয়া, শিউলি চক্রবর্তী, অম্বিকা দেবনাথ, অম্বেষা দাস, হিনা হটচান্দিনী, রেশমা নায়েক, সুরভী রায়, সুপ্রিয়া দাস (উইকেট রক্ষক), পূজা দাস। সাপোর্ট পার্সোনেল: চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ রুমা দাস, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হর্ষিতা কৃষ্ণমূর্তি, ফিজিও হিরালি দেববর্মা, ম্যানেজার কাম সিলেক্টর রিতা দেববর্মা। নির্বাচিত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের আগামীকাল বেলা সাড়ে এগারোটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্য দল আগামী পাঁচ অক্টোবর কেরালার উদ্দেশ্যে রওয়ানা হবে। তবে আগরতলা ছাড়ার আগে, সাপোর্ট স্টাফদের সঙ্গে সুখেন্দু দে ট্রেনার হিসেবে যুক্ত থাকবেন। এদিকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও চারজনকে। তারা হলো: সুলক্ষণা রায়, রুম্পা সিং, পূজা পাল ও প্রিয়া সূত্রধর।

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top