ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। মুস্তাক আলী ক্রিকেট টুর্নামেন্টের জন্যও রাজ্য দল ঘোষিত। নেতৃত্বে ঋদ্ধিমান সাহা। সহকারী মনি শংকর মুরাসিং। বিসিসিআই আয়োজিত সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ট্রফি ২০২৩-২৪ এবার অনুষ্ঠিত হচ্ছে দেরাদুনে। এর জন্য ২০ সদস্য বিশিষ্ট রাজ্য দল ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে রাজ্য দল ঘোষণা করেছেন। রাজ্য দলটি হল: বিক্রম কুমার দাস, ঋদ্ধিমান সাহা (অধিনায়ক, উইকেট রক্ষক), সুদীপ চ্যাটার্জী, গনেশ সতীশ, রজত দে, শংকর পাল, শোভম ঘোষ, মনিশংকর মুরাসিং (সহ-অধিনায়ক) বিক্রম দেবনাথ, অভিজিৎ সরকার, অজয় সরকার, পারভেজ সুলতান, অমিত আলী, অর্কপ্রভ সিনহা (উইকেট রক্ষক), দানবীর সিং, সঞ্জয় মজুমদার, চিরঞ্জিত পাল, নিরুপম সেন চৌধুরী, নিরুপম সেন (উইকেট রক্ষক), ভিকি সাহা । সাপোর্ট স্টাফ : কোচ বিনীত সাক্সেনা ও বিনীত জৈন, অ্যাসিস্ট্যান্ট কোচ কিশোর মুহুরী, ফিজিও রবীন্দ্র কুমার, ট্রেনার পূর্ণেন্দু জানা, থ্রোয়ার জয়ন্ত দেবনাথ, মেসিওর নিলোজ্যোতি সাহা, ভিডিও এনালিস্ট অভিজিৎ চক্রবর্তী। নির্বাচিত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের তিন অক্টোবর বেলা বারোটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, দলের অধিনায়ক ঋদ্ধিমান সহ সুদীপ, গনেশ এবং সাপোর্ট স্টাফদের চারজন সরাসরি উত্তরাখন্ডে দলের সঙ্গে যোগ দেবেন বলে টিসিএ থেকে জানানো হয়েছে।

সৈয়দ মুস্তাক আলী টি-২০ ট্রফির জন্য রাজ্যদল ঘোষিত
Tags:
Releated Posts
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…


















