News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের বিলাসপুরে প্রধানমন্ত্রী মোদীর জনসভা আজ
Image

ছত্তিশগড়ের বিলাসপুরে প্রধানমন্ত্রী মোদীর জনসভা আজ

রায়পুর, ৩০ সেপ্টেম্বর (হি.স) : ছত্তিশগড়ের বিলাসপুরে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। শনিবার ছত্তিশগড়ের বিলাসপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘটিয়ে জনসভায় ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তিন মাসে এটি ছত্তিশগড়ে প্রধানমন্ত্রীর তৃতীয় সফর। এর আগে তিনি রায়পুর ও রায়গড়ে জনসভা করেন। তাঁর সফরকে ঘিরে বিলাসপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

বিলাসপুরের সিপাট রোডের সায়েন্স কলেজ মাঠে ২০১৮ সালের পর দ্বিতীয়বার জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর ভাষণের জন্য সায়েন্স কলেজ মাঠ সিল করে দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ভারী যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার বিকেলের দিকে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। দান্তেওয়াড়া এবং যশপুর থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রা শনিবার বিলাসপুরে শেষ হবে। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ১২ সেপ্টেম্বর দান্তেওয়াড়ায় এবং ১৫ সেপ্টেম্বর যশপুর থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছিলেন। এসময়ে বিজেপির সদস্যপদ নিয়েছিলেন প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ। শনিবার দুপুর ২টো ২০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী রায়পুর থেকে সেনা বিমানে চেপে বিলাসপুরের সায়েন্স কলেজ মাঠে পৌঁছোবেন। বিলাসপুর থেকে রায়পুরের উদ্দেশে রওনা হবেন বিকাল ৩টে ৫০ মিনিট নাগাদ। তারপর বিকাল ৪টে ৫০ নাগাদ বিশেষ বিমানে করে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top