আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। রাজ্যে নারী গঠিত অপরাধ প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নেশার কবলে গোটা যুবসমাজ। পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থতায় পরিচয় দিচ্ছে পুলিশ প্রশাসন ও বর্তমান সরকার। অবিলম্বে নারী নির্যাতন বন্ধ করা এবং নেশার বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার দাবিতে রাজ্য পুলিশের মহান নির্দেশকের কার্যালয়ের সামনে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে প্রদেশ মহিলা কংগ্রেস।
নারী সংক্রান্ত অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার মাঠে নামলো প্রদেশ মহিলা কংগ্রেস। এদিন পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস কর্মীরা। তারপর রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনের সাথে দেখা করে প্রতিনিধি দল দাবি জানান যাতে নারী সংক্রান্ত অপরাধ বন্ধ করা হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। তিনি বলেন, রাজ্য পুলিশের মহা নির্দেশক মহিলা কংগ্রেসের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখা হবে এবং কোন ধরনের মহিলা সংক্রান্ত ঘটনার যদি অগ্রিম কোন খবর মহিলা কংগ্রেস কর্মীদের কাছে থাকে তাহলে সেটা যাতে পুলিশের নজরে নেয়। তারপর প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে যদি পুলিশ মহিলা সংক্রান্ত ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আন্দোলন জারি থাকবে।

নারী গঠিত অপরাধ প্রবণতা রোধে মাঠে নামল প্রদেশ মহিলা কংগ্রেস
Tags:
Releated Posts
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…


















