News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্বের সাথে রাজ্যের কৈলাসহরেও যথাযোগ্য মর্যাদায় পালিত ঈদে মিলাদুন্নবী
Image

বিশ্বের সাথে রাজ্যের কৈলাসহরেও যথাযোগ্য মর্যাদায় পালিত ঈদে মিলাদুন্নবী

আগরতলা,২৮ সেপ্টেম্বর : জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন এবং টিলাবাজার ঈদে মিলাদুন্নবী উৎযাপন কমিটি আরও একটি ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হল।  আজ ১২ই রবিউল আউয়াল বিশ্ব নবীর জন্ম ও মৃত্যু দিবস। সারা বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্যের কৈলাসহরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঈদে মিলাদুন্নবী। অর্থাৎ বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে নানা  অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে কৈলাশহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সংস্থা থেকে মিছিল সহকারে শোভাযাত্রা টিলাবাজার মাদ্রাসা প্রাঙ্গনে এসে উপস্থিত হয়। টিলাবাজার মাদ্রাসা প্রাঙ্গনে কৈলাসহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামিক বিশেষজ্ঞগণ বিশেষ আলোচনা অনুষ্ঠিত করেন। এছাড়াও এবছর বিশ্ব নবীর জন্মদিন উদযাপন উপলক্ষে  শোভাযাত্রায় আগত প্রায় ২৫ থেকে ৩০ হাজার জন্য বিভিন্ন ধরনের খাবার এবং ঠান্ডা পানিয়র ব্যবস্থা করেছে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলী আশরফ মিয়া ওরফে জালাল মিয়া , টিলা বাজার মাদ্রাসা কমিটি এবং বাজার কমিটি। পাশাপাশি টিলা বাজার ফ্রেন্ডস ইউনিটও এই কাজে সামিল হন।এদিন  বেলা একটায় পবিত্র জোহরের নামাজের পর শুভযাত্রা টিলাবাজার থেকে কৈলাসহর  এর উদ্দেশ্যে যাত্রা করে।এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোঃ বদরুজ্জামান, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মবস্বর  আলী এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর ফাতেহা দোয়াজ দাহামে উদযাপন কমিটির অন্যতম কনভেনার ফাহিম জামান লিটন, উপস্থিত ছিলেন উদযাপন কমিটির অন্যতম সদস্য গিয়াস উদ্দিন আহমেদ লাভলু ,  কৈলাসহর সেকুলার ফ্রন্টের সম্পাদক মোঃ জামাল মিয়া,  উদযাপন কমিটির অন্যতম সদস্য মোঃ সাইফুল ইসলাম , মাওলানা আব্বাছ আলী আল জলিলি, মৌলানা ডঃ মোস্তফা কামাল এবং জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ জালাল মিয়া। শোভাযাত্রা কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর পশ্চিম বাজার জামে মসজিদের সামনে গিয়ে বিশ্ব শান্তি কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের পর শিন্নি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কৈলাশহর পশ্চিম বাজার জামে মসজিদে আখেরি মোনাজাত পাঠ করেন বাজার জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল জলিল সাহেব।

Releated Posts

শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top