ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। ফটিকরায়ে অটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেষ পর্যন্ত খেতাব অর্জন করলো ফটিকরায় রাজনগর একাদশ। ফাইনালে তারা ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো কৈলাসহরের ভাই ভাই এফসি দলকে। ফাইনাল ম্যাচে মাঠে উপচে পড়লো ভিড়। পুরো মাঠ দর্শকে ঠাসা। একেই বলে ফুটবল উৎসব। বাধা ভাঙা উল্লাস সমর্থকদের। থাকাটাই ছিল স্বাভাবিক। দুই দলেই স্থানীয় ফুটবলার সহ বিদেশি ফুটবলারদের ও উপস্থিতি ছিল নজর কারার মতো। সেয়ানে সেয়ানে হলো লড়াই। এক ইঞ্চি জমি ও কেউ কাউকে ছাড়তে চাইছিল না। বল দখলের লড়াইয়ে প্রাণবন্ত হয়ে উঠে পুরো ম্যাচ। তবে আখেরে বাজি মেরে দিলো রাজনগর একাদশ। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে ও দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলে জয় ছিনিয়ে নিলো তারা। নির্ণায়ক এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস, টি আই ডিসির চ্যায়ারমেন নবদল বণিক সহ স্থানীয় নেতৃত্বরা। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং গাড়ির চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী।রানার্স দলের হাতে বাইকের চাবি তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস। এককথায় জনসমুদ্রের চেহারা নিলো পুরো ময়দান এই ফাইনাল ম্যাচকে ঘিরে।

অটল স্মৃতি ফুটবলে সেরা ফটিকরায় রাজনগর একাদশ
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















