News Flash

  • Home
  • খেলা
  • অটল স্মৃতি ফুটবলে সেরা ফটিকরায় রাজনগর একাদশ
Image

অটল স্মৃতি ফুটবলে সেরা ফটিকরায় রাজনগর একাদশ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। ফটিকরায়ে অটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেষ পর্যন্ত খেতাব অর্জন করলো ফটিকরায় রাজনগর একাদশ। ফাইনালে তারা ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো কৈলাসহরের ভাই ভাই এফসি দলকে।  ফাইনাল ম্যাচে  মাঠে উপচে পড়লো ভিড়। পুরো মাঠ দর্শকে ঠাসা। একেই বলে ফুটবল উৎসব। বাধা ভাঙা উল্লাস সমর্থকদের। থাকাটাই ছিল স্বাভাবিক। দুই দলেই স্থানীয় ফুটবলার সহ বিদেশি ফুটবলারদের ও উপস্থিতি ছিল নজর কারার মতো। সেয়ানে সেয়ানে হলো লড়াই। এক ইঞ্চি জমি ও কেউ কাউকে ছাড়তে চাইছিল না। বল দখলের লড়াইয়ে প্রাণবন্ত হয়ে উঠে পুরো ম্যাচ। তবে আখেরে বাজি মেরে দিলো রাজনগর একাদশ। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে ও দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলে জয় ছিনিয়ে নিলো তারা। নির্ণায়ক এই ম্যাচে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস, টি আই ডিসির চ্যায়ারমেন নবদল বণিক সহ স্থানীয় নেতৃত্বরা। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং গাড়ির চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী।রানার্স দলের হাতে বাইকের চাবি তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস। এককথায় জনসমুদ্রের চেহারা নিলো পুরো ময়দান এই ফাইনাল ম্যাচকে ঘিরে।

Releated Posts

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top