News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে- সুশান্ত চৌধুরী
Image

রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে- সুশান্ত চৌধুরী

আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। “পর্যটন একটা এমন জিনিস, যেখানে বন্ধুত্ব তৈরি হয়, যেখানে রাজ্যের অর্থনীতি স্বাবলম্বী হয়, মানুষের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হয়” – বিশ্ব পর্যটন দিবসে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গন থেকে অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নিয়ে এই কথাগুলি বলেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এদিন আরও বলেন, বিজেপি সরকার পর্যটন বান্ধব সরকার। রাজ্যবাসীকে পর্যটন বান্ধন বা পর্যটন প্রেমী তৈরি করতে রাজ্য সরকার প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। এরই অংশ হিসেবে দু দিন ব্যাপী বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে অনুষ্ঠিত পদযাত্রায় উপস্থিত থেকে তিনি মন্ত্রী বলেন, বর্তমান সরকারের হাত ধরে রাজ্য পর্যটন ক্ষেত্রে অনেকটাই অগিয়ে গেছে। রাজ্যকে পর্যটন ক্ষেত্রে ঢেলে সাজানো হচ্ছে। যার ফলে বহিরাজ্যে সহ বহিদেশের পর্যটকেরা রাজ্যে আসার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছেন। এদিন পর্যটন দপ্তরের উদ্যোগে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গন থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই পদ যাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী,  দপ্তরের সচিব  ইউ কে চাকমা, অধিকর্তা ও যুব বিষয় দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকেরা। এদিনের এই পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কের সামনে গিয়ে শেষ হয়।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top