News Flash

  • Home
  • দেশ
  • জনগণের অংশগ্রহণেই ইন্দোরের মতো শহরে স্বচ্ছতা ও সবুজায়ন নিশ্চিত হয়েছে : রাষ্ট্রপতি
Image

জনগণের অংশগ্রহণেই ইন্দোরের মতো শহরে স্বচ্ছতা ও সবুজায়ন নিশ্চিত হয়েছে : রাষ্ট্রপতি

ইন্দোর, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : জনগণের অংশগ্রহণেই ইন্দোরের মতো শহরে স্বচ্ছতা ও সবুজায়ন নিশ্চিত হয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরে ইন্ডিয়া স্মার্ট সিটি কনক্লেভ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার ইন্ডিয়া স্মার্ট সিটি অ্যাওয়ার্ড প্রদান করেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, আমি অত্যন্ত খুশি যে, ইন্দোর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে নিজস্ব অবস্থান বজায় রেখেছে। দেশের স্মার্ট শহরগুলির মধ্যে এখন ইন্দোর শীর্ষে রয়েছে। আমি ইন্দোরের সমস্ত বাসিন্দা, জনপ্রতিনিধি, প্রশাসনের আধিকারিক, কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং অন্যান্য সমস্ত স্টেকহোল্ডারদের প্রশংসা করি।

রাষ্ট্রপতি বলেছেন, “মধ্যপ্রদেশ ইন্ডিয়া স্মার্ট সিটিস অ্যাওয়ার্ড কনটেস্ট ২০২২2-এ ‘সেরা রাজ্য’-র গৌরব অর্জন করায়, আমি রাজ্যের সমস্ত বাসিন্দা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং তাঁর সমগ্র টিমকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। রাজ্যের সমস্ত স্মার্ট সিটিতে যে কাজ হচ্ছে তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আমি প্রশংসা করি।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমাদের গোটা দেশকেই নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি জোর দিয়েছেন, জনগণকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং নিজ শহর এবং বাসিন্দাদের প্রতি তাদের কর্তব্য বুঝতে হবে।

Releated Posts

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026

মালদায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের পর্দাফাঁস, ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২.৪০ কোটি টাকা

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 3, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top