News Flash

Image

ত্রিপুরায় শুরু হল ই-ক্যাবিনেট

আগরতলা , ২৭ সেপ্টেম্বর : ত্রিপুরায় প্রথমবারের মতো ই-ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রীসভার স্মারকলিপি এবং কার্যবিবরণীকে সম্পূর্ণভাবে কাগজবিহীন করে ই-ক্যাবিনেট ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে৷ আজ সচিবালয়ে ই-ক্যাবিনেট বৈঠকে অংশগ্রহণ করে একথা বললেন পর্যটনমন্ত্রী সুশান্ত রায় চৌধুরী।

তাঁর কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে এখন থেকে ই-ক্যাবিনেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের স্মারকলিপি থেকে শুরু করে এর সাথে সম্পৃক্ত সমগ্র প্রক্রিয়া অনলাইনে করার বিধান করা হয়েছে।

এদিন শ্রী চৌধুরী বলেন , আজ মন্ত্রিসভা ক্যাবিনেট বৈঠকের মেমোর সূচনা থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সচিব, মুখ্যসচিব, সংশ্লিষ্ট মন্ত্রীগণের মাধ্যমে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের মেমোর অনুমোদন হয়েছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কর্তৃক মন্ত্রীসভা ক্যাবিনেট বৈঠকে স্থান দেওয়ার পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা হবে।

তাঁর দাবি ,ই-ক্যাবিনেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। ই-ক্যাবিনেট অ্যাপ্লিকেশনগুলিতে গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীরা অনুমোদিত কম্পিউটারে লগ-ইন করে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।

এদিন তিনি আরো বলেন , এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত ক্যাবিনেট মেমোরেন্ডামে তারিখ এবং সময় ,স্ট্যাম্প সহ আপলোড করা যাবে। নতুন এই সিস্টেমটি চালুর ফলে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের মেমোগুলির কাগজের মাধ্যমে ফিজিক্যালমুভমেন্ট জনিত কারণে উদ্ভূত নির্ভরতাগুলি সরিয়ে দিয়ে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক পরিচালনার সামগ্রিক প্রক্রিয়ায় আরও দক্ষতা ও গতিশীলতা আনবে, এই অ্যাপ্লিকেশনটি মন্ত্রীপরিষদের কার্যধারায় সুরক্ষা এবং গোপনীয়তার একটি অতিরিক্ত স্তর নিয়ে আসবে।

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top