News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাবালিকা পরিচারিকার ওপর নির্যাতনের অভিযোগে গ্রেফতার আধাসেনার মেজর ও তাঁর স্ত্রীর জেল হেফাজত
Image

নাবালিকা পরিচারিকার ওপর নির্যাতনের অভিযোগে গ্রেফতার আধাসেনার মেজর ও তাঁর স্ত্রীর জেল হেফাজত

হাফলং (অসম), ২৬ সেপ্টেম্বর (হি.স.) : পরিচারিকার কাজের জন্য বছর সতেরোর কিশোরীকে হিমাচল প্রদেশের পালামপুরে নিয়ে গিয়ে আধা সেনার মেজর এবং তাঁর স্ত্রী কিমি রালসনকে অকথ্য নির্যাতন চালানোর অভিযোগে গতকাল সোমবার গ্রেফতার করেছিল ডিমা হাসাও পুলিশ। মেজর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ‘দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট ২০১২’ (পোকসো)-এর ধারা রুজু করা হয়েছে। হাফলঙের বিচারবিভাগীয় আদালত জেল হাজতে পাঠিয়েছে।

আজ মঙ্গলবার এ সম্পর্কে ডিমা হাসাওয়ের পুলিশ সুপার ময়ঙ্ক কুমার জানিয়েছেন, গত ২৪ সেপ্টেম্বর ডিমা হাসাও পুলিশ অভিযোগ পায় যে হাফলং শহরের এক নাবালিকা কিশোরীকে আধা সেনাবাহিনীর মেজর ও তাঁর স্ত্রী ঘরের পরিচারিকার কাজের জন্য হিমাচল প্রদেশের পালামপুরে নিয়ে গিয়েছিলেন। সেখানে এই কিশোরীর ওপর তাঁরা অকথ্য শারীরিক নির্যাতন চালান। ওই অভিযোগের ভিত্তিতে হাফলং সদর থানায় ৭৪/২০২৩ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩২৬, ৩৭৪, ৩৫৪, ৫০৬, ৩৭০, ৩৪ এবং পোকসো-র নির্দিষ্ট ধারায় গ্রেফতার করে আধাসেনার মেজর শৈলেন্দ্র কুমার যাদব ও তাঁর স্ত্রী কিমি রালসনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, সোমবার বিকালে আধাসেনার মেজর ও তাঁর স্ত্রীকে আদালতে নিয়ে যাওয়া হলে উভয়কে জেল হাজতে প্রেরণ করে আদালত। তিনি বলেন, শারীরিক নির্যাতিতা নাবালিকাকে চিকিৎসার জন্য হাফলং সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছে।
উল্লেখ্য, মেজর শৈলেন্দ্র কুমার যাদব হাফলঙে পোস্টেড ছিলে, তখন হাফলং শহরের কিমি রালসন নামের এক মহিলাকে বিয়ে করেন। তিনি হাফলং থেকে বদলি হয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে যান হিমাচল প্রদেশের পালমপুরে, সঙ্গে নিয়ে গিয়েছিলেন ঘরের পরিচারিকার কাজের জন্য হাফলং শহরের এক নাবালিকা কিশোরীকে। সেখানে নিয়ে যাওয়ার পর স্বামী ও স্ত্রী দুজনেই এই নাবালিকার ওপর অকথ্য শারীরিক নির্যাতন চালাতেন বলে সাংবাদিকদের জানিয়েছে ভুক্তভোগী নাবালিকা।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top