News Flash

  • Home
  • বিদেশ
  • “ভারতের জন্য বাংলাদেশ খুবই গর্বিত, কারণ তারা অপরিপক্ক কিছু করে না” : ড. এ কে আব্দুল মোমেন
Image

“ভারতের জন্য বাংলাদেশ খুবই গর্বিত, কারণ তারা অপরিপক্ক কিছু করে না” : ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : “ভারতের জন্য বাংলাদেশ খুবই গর্বিত, কারণ তারা অপরিপক্ক কিছু করে না।” খালিস্তানপন্থি নেতা হারদিপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের ঘটনায় ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কের চরমভাবে টানাপোড়েনের মধ্যে এমনই মন্তব্য করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলার মধ্যেই খালিস্তানপন্থি নেতা হারদিপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনায় ভারত-কানাডা সম্পর্কে চরম টানাপোড়েন শুরু হয়। আর এই ঘটনায় ভারতের পাশে থাকার বার্তা দিল বাংলাদেশ। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে যে কথা বলতে গিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের জন্য বাংলাদেশ খুবই গর্বিত, কারণ তারা অপরিপক্ক কিছু করে না। সেই সঙ্গে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানও আশা করেন তিনি। ভারতের বিরুদ্ধে কানাডার সরকারের অভিযোগকে ‘দুঃখজনক পর্ব’ উল্লেখ করে ড. মোমেন আশা প্রকাশ করেন, বন্ধুত্বপূর্ণভাবে বিষয়টির সমাধান করা হবে।

বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেন, আমি মনে করি, এটা খুবই দুঃখজনক। আমি ঘটনার বিস্তারিত জানি না, সেজন্য আমি কোনও ধরনের মন্তব্য করতে পারি না। কিন্তু আমরা ভারতকে নিয়ে খুবই গর্বিত; কারণ তারা অপরিপক্ক কিছু করে না। ভারতের সঙ্গে আমাদের খুবই দৃঢ় সম্পর্ক রয়েছে। সেটা মূল্যবোধ ও নীতির ওপর ভিত্তি করে গঠিত।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী মোমেনের সৌজন্য সাক্ষাৎ হয়। সে সময় দুই বিদেশমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top