News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মানকাচরের ভারত-বাংলা সীমান্তবর্তী জোড়ডাঙ্গায় মাদক ট্যাবলেট সহ ধৃত পাচারকারী
Image

মানকাচরের ভারত-বাংলা সীমান্তবর্তী জোড়ডাঙ্গায় মাদক ট্যাবলেট সহ ধৃত পাচারকারী

দক্ষিণ শালমারা (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জোড়ডাঙ্গায় বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে মাদক ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাদক কারবারিকে মানকাচর থানার অন্তৰ্গত জোড়ডাঙ্গা প্ৰথম খণ্ড গানবর গ্রামের প্ৰয়াত আসাম উদ্দিনের বছর ৫৫-এর ছেলে আয়ুব হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।

ধৃত মাদক পাচারকারীর হেফাজত থেকে ১৪৪০টি নেশার এসপিএস-ফেন (ট্রামাডল হাইড্রক্লোরাইড অ্যাসেটামিনোফেন) ট্যাবলেট এবং ভারতীয় মুদ্ৰার ২৭০ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। মাদক কারবারি আয়ুব হুসেন গতকাল গভীর রাতে জোড়ডাঙ্গা গ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ৫০ মিটার দূরে নেশাজাতীয় ট্যাবলেটগুলি নিয়ে ঘোরাফেরা করছিল। সুবিধা বুঝে নেশার ট্যাবলেটগুলি কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাংলাদেশে চালান দেওয়ার চেষ্টা করছিল ধৃত আয়ুব আলি নামের মাদক পাচারকারী।

তখন জোড়ডাঙ্গা সীমান্ত প্রহরায় সেকেন্ড লাইন ব্যাটালিয়নের জওয়ানরা পুলিশের সহযোগিতা নিয়ে আয়ুব হুসেনকে পাকড়াও করেন।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top