News Flash

Image

অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার বাড়িতে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব

রঙিয়া (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : কামরূপ জেলার অন্তর্গত রঙিয়ায় অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার বাড়িতে এসেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। ভবেশ কলিতার মাতৃ বিয়োগের খবর শুনে আজ সোমবার তাঁর বাড়িতে খোঁজ নিতে এসেছেন মুখ্যমন্ত্ৰী।

এখানে ভবেশ কলিতার মা সদ্যপ্রয়াত যমুনা ডেকার প্ৰতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি অৰ্পণ করেছেন তিনি। এর পর ঘরে বসে ভবেশের পরিবারবর্গের সঙ্গে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

ভবেশ কলিতার বাড়ি থেকে বেরিয়ে তাঁর নির্বাচন ক্ষেত্র জালুকবাড়ির বেজেরায় যান মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। বেজেরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনিৰ্মিত ভবন পরিদৰ্শন করেন তিনি। বেজেরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে আদৰ্শ বিদ্যালয় হিসেবে পুনর্নিৰ্মাণ করে বিদ্যালয়ের মহারজত জয়ন্তীতে একটি সুন্দর বিদ্যালয়গৃহ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top