News Flash

  • Home
  • দেশ
  • অহংকারী জোট অনিচ্ছায় নারী বিল সমর্থন করেছে: প্রধানমন্ত্রী
Image

অহংকারী জোট অনিচ্ছায় নারী বিল সমর্থন করেছে: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স) : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী জোটকে নারী বিরোধী বলে অভিহিত করে বলেন, অহংকারী জোট অনিচ্ছায় সংসদে মহিলা বিলকে সমর্থন করেছে।

পন্ডিত দীনদয়ালের জন্মবার্ষিকীতে মধ্যপ্রদেশের ভোপালে বিজেপি কর্মীদের মহাকুম্ভে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বলেন, আজ আমাদের অনুপ্রেরণা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। পণ্ডিতজী সুশাসনকে অন্ত্যোদয়ের সঙ্গে যুক্ত করেছিলেন। অন্ত্যোদয়ের এই অনুপ্রেরণা আমাদের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের আকারে অনুপ্রাণিত করে। গত ৯ বছরে আমরা যে পরিকল্পনাগুলি করেছি তার মূলে ছিল এই অনুভূতি। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফিরলে তাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন মোদী গ্যারান্টি দেয়, তখন বিজেপি গ্যারান্টি দেয়। প্রতিটি সুবিধাভোগীর কাছে মোদী পৌঁছোয়। মোদী মানে প্রতিটি গ্যারান্টি পূরণের গ্যারান্টি। সংসদ ও রাজ্যসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের নতুন আইনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীশক্তি বন্দন আইন দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, অহংকারী জোট অনিচ্ছায় নারী সংরক্ষণ বিলকে সমর্থন করেছে। দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি হতে বাধা দেওয়ার জন্যেও এই একই ব্যক্তিরা সর্বাত্মক চেষ্টা করেছিলেন বলেও প্রধানমন্ত্রী মহাকুম্ভের ভাষণে সোমবার এই মন্তব্য করেন। এরা সেই একই লোক যারা দেশের সেনাবাহিনীর সামনের সারিতে মেয়েদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল।
মোদী আরও বলেন, আমাদের প্রচেষ্টা ছিল বোনদের সমৃদ্ধির পথ খোলা এবং কন্যাদের তাদের নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করা। তাই আমি দেশের প্রতিটি মা ও কন্যাকে বলব কেউ যতই চেষ্টা করুক না কেন, আপনি বিভ্রান্ত হবেন না।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top