News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২ তম শহীদ দিবস পালন করল অল ইন্ডিয়া ডিএসও
Image

বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২ তম শহীদ দিবস পালন করল অল ইন্ডিয়া ডিএসও

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। রবিবার স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২ তম শহীদ দিবস পালন করল এআইএমএসএস, এআইডিওয়াইও এবং এআইডিএসও। এরই অঙ্গ হিসেবে এদিন রাজধানী আগরতলার বটতলায় শহীদ বেদী স্থাপন করে শহীদের প্রতিকৃতিতে পুস্পারঘ্য অর্পণ করা হয়। এল ইন্ডিয়া ডিএসও এর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার এদিন বলেন, স্বাধীনতার ৭৬ বছরে দাঁড়িয়েও স্বাধীনতা সংগ্রামীদের চিন্তা চেতনা আমাদের যুব সমাজের ভেতরে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। যুব সমাজ এখন নেশার কবলে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে। তার থেকে পরিত্রাণ পেতে তিনি রাজ্য সরকারকে  গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান। তিনি বলেন, নতুন প্রজন্মকে আমাদের সমাজের মহান মনিষীদের, স্বাধীনতা সংগ্রামীদের জীবনী সম্পর্কে অবগত করতে হবে। তবেই তারা নেশার কবল থেকে বেরিয়ে এসে জীবনের লক্ষ্য খুঁজে পাবে। স্বাধীনতা সংগ্রামীদের জীবনী প্রত্যেক পাঠ্য পুস্তকে প্রদান সহ প্রতিটি বিদ্যালয়ে সরকারী উদ্যোগে তাদের শহীদ দিবস পালনের দাবী জানানো হয় এদিন সংগঠনের তরফে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top