News Flash

  • Home
  • দেশ
  • বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা করতে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী
Image

বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা করতে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : বিদেশ থেকে ফিরেই রবিবার স্বাস্থ্যপরীক্ষা করতে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলেই মুখ্যমন্ত্রীকে দেখা গেল এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, পায়ের পুরনো চোটের জন্য চেক আপে এসেছেন তিনি।

জানা গিয়েছে, শনিবারই ১২ দিনের বিদেশ সফর সেরে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেল চারটে নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁকে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়েছে। অর্থোপেডিক চিকিৎসকরা পরীক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও অন্যান্য স্বাস্থ্য কর্তারা।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে গত জুন মাসে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করাতে হয় মুখ্যমন্ত্রীর কপ্টারকে। সেইসময়ই কোমরে ও পায়ে চোট পেয়েছিলেন তিনি। কলকাতায় এসে এসকেএমে চিকিৎসাও করাতে হয়েছিল মমতাকে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top