News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় পটুনগর ফুটবল লীগ সম্পন
Image

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় পটুনগর ফুটবল লীগ সম্পন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। পটুনগর মর্নিং ফুটবল লিগ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে কৃষ্ণ পোদ্দার ও তার দল অর্থাৎ মর্নিং বুলস টিম। শহর উত্তরে নতুন নগরের সন্নিকটে পটুনগর মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত লিগ ফুটবল টুর্নামেন্ট আজ রবিবার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে। সকালে সেমিফাইনাল ম্যাচে মর্নিং বুলস, মর্নিং লাইনস কে হারিয়ে জয়ী হয়েছে । দ্বিতীয় সেমিফাইনালে মর্নিং ওয়ারিয়র্স, মর্নিং টারমিনেটর কে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। ‌ দুটি ম্যাচে বিজয়ী দুই দল মর্নিং বুলস ও মর্নিং ওয়ারিওর্স ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হলে, মর্নিং বুলস ৪-১গোলের ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি জিতে নেই। খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিশেষ করে প্রাক্তন ফুটবলার সুব্রত রায়, স্বপন দেবনাথ, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, ২০২০ সাল থেকে পটুনগর মর্নিং ফুটবল লিগের আয়োজন হয়ে আসছে। এবার হয়েছে সিজন ফোর। প্রতি রবিবার প্রায় ৬০-৬৫ ​​জন ছেলে স্থানীয় সাত আট জন ছেলে মিলে ২০১২
সাল থেকে এই মাঠে ফুটবল খেলা শুরু করেছিল। বর্তমানে তা ৬০-৭০ এ এসে ঠেকেছে। এই মুহূর্তে। ফুটবলপ্রেমী
অনির্বাণ দেবনাথ, অভিজিৎ সাহা, অভিক দেব, রাহুল দাস, মোঃ আলী, জয় দাস, কৃষ্ণ পোদ্দার এবং অন্যান্য সকল সহযোগী যারা সকালের ফুটবল লীগ আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সকলকে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ করে সায়ন দেবনাথ ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top