News Flash

Image

ফের যান সন্ত্রাসের বলি এক, গুরুতর আহত অপর এক

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছে আরো এক যুবক। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঋষ্যমুখ ব্লকের জয়কাতপুর এলাকায়।

 ঘটনার বিবরণে জানা যায়, দুই বন্ধু একটি বাইকে করে দ্রুত বেগে যাচ্ছিল। ঋষ্যমুখ ব্লকের জয়কাতপুর এলাকায় পোস্টে বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি বালি বোঝাই লরির সাথে বাইকের সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বাইক চালক যুবক। বাইকে থাকা অপর যুবক গুরুতরভাবে আহত হয়। লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে সেখান থেকে বাইক চালকের সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে হাসপাতালে দিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত যুবককে স্থানীয় লোকজনরা উদ্ধার করেন। চালকদের অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় জনগণ জানিয়েছেন। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top