News Flash

  • Home
  • দেশ
  • ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা নিয়ে চিন্তিত খোদ মেয়র
Image

ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা নিয়ে চিন্তিত খোদ মেয়র

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি স)। “কয়েক সপ্তাহের মধ্যেই শারোদোৎসব শুরু হয়ে যাবে। সেই সময় কি ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব?“ শনিবার এই প্রশ্নের জবাবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গির উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশ্বাস দিতে পারছেন না। তাই উৎসবের মরসুমে কলকাতাবাসীকে ডেঙ্গি নিয়ে উদ্বেগের মধ্যেই থাকতে হবে বলে মনে করছে শহরবাসীদের একাংশ।

মেয়র বলেন, ‘‘আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি। অন্যান্য শহরের তুলনায় এখনও কলকাতায় ডেঙ্গি অনেকটা কম। সেটা যাতে কম থাকে, সেই জন্য আমরা চেষ্টা করছি। যে হেতু এখন আর লকডাউন নেই, করোনা নেই, মানুষের চলাচল রয়েছে। এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষ যাওয়া-আসা করছে। মানুষের এ রকম চলাচলের কারণেই ডেঙ্গি ছড়িয়ে পড়ছে। কোথায় মশা কামড়াচ্ছে, তা তো বলা মুশকিল।’’

তিনি বলেন, ‘‘আমরা প্রচার আরও বাড়াচ্ছি। মানুষ যাতে সচেতন হয়, সেই চেষ্টা করে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজগুলো রয়েছে, তার অন্যতম হল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। নজরদারি আরও বাড়িয়ে দেওয়া। ডেঙ্গি ধরা পড়লে তার চিকিৎসার ব্যবস্থা করা। এবং তেমন পরিস্থিতি হলে ব্লাড কাউন্ট পরীক্ষা করা, যাতে আক্রান্তকে সাহায্য করা যায়।’’

মেয়র বলেন, ‘‘প্রচারও হবে, পুজোও হবে। যেখানে আমরা জন্মেছি, সেই জায়গার উপর দিয়ে ক্রান্তীয় রেখা গিয়েছে। সেখানে প্যাচপেচে আবহাওয়া থাকবে। সেখানে ডেঙ্গি ও আমাশয় হবে। তার মধ্যেই আমাদের লড়াই করতে হবে।’’

উল্লেখ্য, শুক্রবারই কলকাতা পুরসভা থেকে ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা প্রসঙ্গে যে তথ্য পাওয়া গিয়েছে, তা উদ্বেগজনক। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, বর্তমানে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৮০৩ জন। ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ২৭৯০। এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ১০১২ বেড়ে গিয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top