News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেরি মাটি মেরা দেশ অভিযান : কলস যাত্রায় নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা
Image

মেরি মাটি মেরা দেশ অভিযান : কলস যাত্রায় নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: মেরি মাটি মেরা দেশ অভিযানের অঙ্গ হিসেবে সারা রাজ্যের গ্রামাঞ্চলে চলছে বাড়ি বাড়ি থেকে মাটি  বা চাল সংগ্রহের অভিযান। নেহেরু যুব কেন্দ্রের সিপাহীজলা জেলার যুব স্বেচ্ছাসেবকরাও জেলার অন্তর্গত বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মাটি ও চাল সংগ্রহ করছেন । নেহেরু যুব কেন্দ্রের -এর জেলা যুব আধিকারিক কুনাল গৌতম জানান, “মেরি মাটি মেরা দেশ ” কর্মসূচির দ্বিতীয় পর্যায় এখন চলছে, যেখানে কলস যাত্রার মধ্য দিয়ে অমৃত ক্লোসে করে এই মাটি ও চাল সংগ্রহ করছেন স্বেচ্ছা সেবকরা। তিনি জানিয়েছেন গোটা সেপ্টেম্বর মাস ব্যাপী চলবে কলস যাত্রাপর্যায়ের  কর্মসূচি। এই কর্মসূচিতে কর্মরত বিএসএফ ,সি আর .পি.এফ  জোয়ানদের পাশাপাশি বিভিন্ন স্কুলের এন.এস .এস ইউনিটের স্বেচ্ছাসেবকরাও নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকদের সঙ্গে এ কাজে সামিল হয়েছে বলে জানিয়েছে কুনাল গৌতম। 

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top