News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরে সরকারি দফতরে সমস্ত শূন্য পদ ৬ মাসের মধ্যে পূরণ করা হবে : মনোজ সিনহা
Image

জম্মু ও কাশ্মীরে সরকারি দফতরে সমস্ত শূন্য পদ ৬ মাসের মধ্যে পূরণ করা হবে : মনোজ সিনহা

শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্মকে বড়সড় আশ্বাস দিলেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। মঙ্গলবার তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে সরকারি দফতরে সমস্ত শূন্য পদ ৬ মাসের মধ্যে পূরণ করা হবে। জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক সমাবেশে উপ-রাজ্যপাল বলেছেন, “আমি এখানে ঘোষণা করছি, বিভিন্ন সরকারি দফতরের সমস্ত শূন্য পদ আগামী ৬ মাসের মধ্যে যথাযথ নিয়োগ অভিযানের মাধ্যমে পূরণ করা হবে।”

উপ-রাজ্যপাল মনোজ সিনহা আরও বলেছেন, “দরিদ্র মানুষের সন্তানেরও অফিসার হওয়ার অধিকার রয়েছে।” জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক দলগুলিকে কটাক্ষ করে উপ-রাজ্যপাল বলেছেন, “কিছু দল রাষ্ট্রীয় কোষাগার লুট করেছে, বিদেশে বিশাল ভিলা তৈরি করেছে এবং জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top