News Flash

Image

গণেশ চতুৰ্থী উপলক্ষ্যে অসমের গণপতির মন্দিরে মন্দিরে ভক্তকুলের ভিড়

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : আজ গণেশ চতুৰ্থী। সিদ্ধিদাতা, বিঘ্ন বিনাশককে সন্তুষ্ট করতে রাজ্যের গণেশ মন্দিরগুলিতে সকাল থেকে অসংখ্য ভক্তকুল ভিড় করেছেন। তাঁরা সকলেই দেশ, সমাজ, নিজের নিজের পরিবার তথা সন্তনসন্ততিদের সুখ, বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্য কামনা করে গজাননের পুজো দিয়েছেন, জানিয়েছেন বহু পুণ্যার্থী।

গুয়াহাটির দিশপুর, খানাপাড়া, কালাপাহাড়, উমানন্দ, কামাখ্যাধামে অবস্থিত গণেশমন্দিরে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে তৈরি মণ্ডপে আজ মঙ্গলবার সকাল থেকে হাতে হাতে ফুল, বিল্বপত্র, পুষ্পমাল্য, ঘি-সলতের মাটির প্রদীপের ডালি নিয়ে সারিবদ্ধভাবে ভক্তরা ‘একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম। / বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম…’ মন্ত্র পাঠ করে গণপতির পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা।

দিশপুরে বিধায়ক আবাস সংলগ্ন গণেশ মন্দিরে কয়েকজন মন্ত্রী এবং বেশ কয়েকজন বিধায়ক এসে আজ সাতসকালে এসে সিদ্ধিদাতার মন্দিরে পুজোর্চনা করেছেন। তাছাড়া খানাপাড়ায় জাতীয় সড়ক লাগোয়া গণেশ মন্দিরে সংশ্লিষ্ট এলাকাবাসী ছাড়াও ওই পথে যাতায়াতকারী যাত্রীরা গাড়ি থামিয়ে পুজো দিয়েছেন।
গণেশ-ভক্তদের উমানন্দ মন্দিরে নিয়ে যেতে এদিন সকালে ব্রহ্মপুত্রে সরকারিভাবে একটি বিশেষ ফেরির ব্যবস্থা করা হয়েছে। ফেরি করে অসংখ্য ভক্ত পুজো দিতে ব্রহ্মপুত্রের দ্বীপে অবস্থিত উমানন্দে যাতায়াত করছেন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top