News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডভাইজারি কমিটির রির্পোট প্রকাশের দাবিতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকাদের
Image

এডভাইজারি কমিটির রির্পোট প্রকাশের দাবিতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকাদের

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: চাকুরীচ্যুত  শিক্ষকদের চাকুরীতে পুনর্বহাল সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর গঠন করা এডভাইজারি কমিটির রিপোর্ট পেশ নিয়ে তালবাহানা করছে শিক্ষা দপ্তর। এই অভিযোগ তুলে আজ শিক্ষা ভবনে বিক্ষোভ দেখিয়েছেন ১০,৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল।

তাঁদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ছয় মাস অতিক্রান্ত হলেও মুখ্যমন্ত্রীর গঠন করা এডভাইজারি কমিটির রিপোর্ট প্রকাশ করছে না শিক্ষা দপ্তর। এ বিষয়ে একাধিকবার চাকুরীচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য  চিঠি দেওয়া হলেও আজ পর্যন্ত সদুত্তর পাননি তাঁরা । 

তাই আজ এডভাইজারি কমিটির রিপোর্ট পেশ করে চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়মুখী করা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছেন তাঁদের এক প্রতিনিধি দল। 

এদিন তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহার কাছে তাঁদের দেখা করার সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছেন।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top