News Flash

Image

শহরের বুক থেকে উদ্ধার ফেন্সিডিল

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। শহরের বুকে উদ্ধার প্রচুর পরিমান নেশা জাতীয় কফ সিরাপ। গোপন খবরের ভিত্তিতে আগরতলার গান্ধীঘাট এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের বাড়ির গলিতে অবস্থিত এক বাইক মেকানিকের দোকান থেকে উদ্ধার প্রচুর ফেন্সিডিল। আটক করা হয় বাইক মেকানিককে। আটককৃত ব্যক্তির নাম মিঠু দাস। তাকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। ফের বেরিয়ে আসে আরও তথ্য। সোমবার রাতে গান্ধীঘাট এলাকায় ফেন্সিডিল সহ আটক বাইক মেকানিক মিঠু দাসকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে করে মঙ্গলবার এক গাড়ির পিছু ধাওয়া করে পুলিশ। রাধানগর স্ট্যান্ড থেকে ধাওয়া করে গাড়িটিকে আইজিএম চৌমুহনী এলাকার আশে পাশে এসে চলন্ত গাড়ি থেকে ঝাপ দিয়ে পালিয়ে যায় চালক। যদিও গাড়িটিকে আটক করেছে পুলিশ। ওই গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ ফেন্সিডিল। প্রায় ৫ থেকে ৬ বস্তা এস্কফ উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা। পুলিশ গোটা ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top