News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশুশিল্প শিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত ধর্মনগরে
Image

শিশুশিল্প শিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত ধর্মনগরে

আগরতলা, ১১ সেপ্টেম্বর।।  ধর্মনগরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে শিশুশিল্প শিক্ষা বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। উদ্যোক্তা হিসেবে ছিল কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফট। এই সেমিনারে বৃক্ষে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের কার্যকরী সদস্য কাজল দাস, ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় পদার্থবিভাগের অধ্যক্ষ ডক্টর রঘুনন্দন দাস, কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের পক্ষে ধর্মনগরের দায়িত্বপ্রাপ্ত অঙ্কন শিক্ষক পরেশ নাথ, কন টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের উত্তর জেলার বিভিন্ন পদে আসীন কর্মকর্তারা। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অভিভাবক এবং শিশু শিল্পীদের নিয়ে মূলত এই সেমিনার অনুষ্ঠিত হয়।  এনসিইআরটি সিলেবাস অনুযায়ী কেমন করে শিশুদের অঙ্কন শিক্ষাদানের মাধ্যমে বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাওয়া সম্ভব এবং অংকন নিয়ে দীর্ঘ আলোচনা ও তার ভবিষ্যৎ এই সেমিনারে মুখ্য বস্তু হিসেবে উঠে আসে। বর্তমানে অংকন একটি সমাজের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এমনকি বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে অংকন খুবই দরকারি ভূমিকা পালন করে। তাই অঙ্কনকে শুধুমাত্র পেশা হিসেবে গ্রহণ না করেও শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top