News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরা আর্ট সোসাইটি অনুমোদিত লংতরাইভ্যালী শাখা কমিটির অঙ্কন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

পুরা আর্ট সোসাইটি অনুমোদিত লংতরাইভ্যালী শাখা কমিটির অঙ্কন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আগরতলা, ১১ সেপ্টেম্বর।। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্কন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত লংতরাইভ্যালী শাখা কমিটি। মনু কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলনের  মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভু লাল চাকমা। বিশেষ চিত্রকারিতায় কৃতিত্ব রাখার জন্য  মহকুমার বিভিন্ন আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  পাশাপাশি মহকুমার সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন আর্ট হচ্ছে মনন ও ব্যক্তি চিন্তাধারার বহিঃপ্রকাশ।  প্রতিটি আর্টের ছাত্র-ছাত্রীরা যেন সমাজের কল্যাণে ও মানব সেবায় নিয়োজিত হওয়ার জন্য  নিজেদের গড়ে তুলতে পারে সেদিকে লক্ষ্য থাকতে হবে। তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন  সমাজের অকল্যানে যাতে তারা জড়িত না হয় সেই শিক্ষাও দিতে হবে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনু-ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস, ত্রিপুরা আর্ট সোসাইটির সভাপতি কপিল কান্তি দাস, সোসাইটির চেয়ারম্যান নিহারেন্দু বিকাশ দত্ত সহ অন্যান্যরা।

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top