News Flash

Image

গুয়াহাটির জোড়াবাটে ২১ কোটি টাকার হেরোইন সহ গ্ৰেফতার তিন

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির জোড়াবাটে ২১ কোটি টাকার হেরোইন সহ গ্ৰেফতার করা হয়েছে আন্তর্জাতিক স্তরের তিন মাদক কারবারিকে। ধৃতদের যথাক্ৰমে মহম্মদ আমির খান (৩১), মহম্মদ ইয়াকুব (২৯) এবং মহম্মদ জমির (৩৪) বলে পরিচয় পাওয়া গেছে। অভিযুক্ত তিন মাদক কারবারি মণিপুরের বাসিন্দা।

সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাতে রাজ্য পুলিশের মধ্য গুয়াহাটি এবং পূর্ব জেলা কমিশনারেটের যৌথ দল অসম-মেঘালয় সীমান্তবর্তী জোড়াবাট এলাকায় নাকা পয়েন্ট গড়ে তালাশি অভিযান চালায়। এক সময় দামি একটি গাড়ি নাকা পয়েন্টে আসলে তার গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে হেরোইন ভরতি ১৯৮টি সাবানের কেস উদ্ধার করেন অভিযানকারী পুলিশের আধিকারিকরা। ওই সাবান কেস থেকে ২.৫২৭ কিলোগ্ৰাম ওজনের হেরোইন বাজেয়াপ্ত করেন তাঁরা। উদ্ধারকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক কালোবাজারে কমপক্ষে ২১ কোটি বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তিন মাদক কারবারির বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

Releated Posts

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top