News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গে আধা জরুরি অবস্থা চলছে, দাবি শুভেন্দুর
Image

পশ্চিমবঙ্গে আধা জরুরি অবস্থা চলছে, দাবি শুভেন্দুর

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গে আধা জরুরি অবস্থা চলছে বলে সোমবার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক সাংবাদিকের গ্রেফতারির ঘটনার প্রেক্ষিতেই এই অভিযোগ করেছেন তিনি ৷

এদিন এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এই অভিযোগ তুলে তিনি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷ লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ববাদী শাসনের অধীনে পশ্চিমবঙ্গে আধা জরুরি অবস্থা চলছে ।’’

এদিন বিরোধী দলনেতা একটি চিঠির ছবি পোস্ট করেছেন তিনি৷ যে চিঠি লেখা হয়েছে মেদিনীপুর সংশোধনাগারের সুপারকে৷ গ্রেফতার হওয়া সাংবাদিকের সঙ্গে দেখা করার জন্য চিঠি লেখা হয় শুভেন্দু অধিকারীর তরফে৷ কিন্তু ওই সাংবাদিকের সঙ্গে দেখা করার অনুমতি জেল কর্তৃপক্ষ দেয়নি৷ আর তার পরই এই নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু৷

তাঁর দাবি, বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জন্য ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে৷ তাই তিনি আগেই এই নিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিবাদমূলক পোস্ট করেছিলেন৷ রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপির সভা থেকেও তিনি এই প্রতিবাদ করেন৷ সেই কারণে ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও জেল কর্তৃপক্ষ’ ওই সাংবাদিকের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না৷ এমনকী, তাঁকেও দেখা করার অনুমতি দেয়নি ৷

ওই পোস্টে সরাসরি জেল সুপারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা ৷ জানতে চেয়েছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান কেন?’’ তার পরই তিনি লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমণ অবনতি হচ্ছে। সেই সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় এক সাংবাদিককে জেলবন্দি করা হয়েছে, সেই কারণে বিরোধী দলনেতা হিসেবে ওই সাংবাদিকের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন ৷

শুভেন্দু অধিকারীর বক্তব্য, সাময়িকভাবে হয়তো ওই সাংবাদিকের কাজে বাধা দিতে পেরেছে পুলিশ ও প্রশাসন৷ কিন্তু শাসকের এই কর্তৃত্ববাদী শাসন চিরকাল স্থায়ী হয় না৷ আর সাংবাদিকের কলমের জোর শাসকের স্বৈরতন্ত্রের চেয়ে অনেক বেশি৷

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top