News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ে গাড়িতে আগুন লেগে মৃত দুই ভাই, আহত তিনজন
Image

মুম্বইয়ে গাড়িতে আগুন লেগে মৃত দুই ভাই, আহত তিনজন

মুম্বই, ১১ সেপ্টেম্বর (হি.স.) : মুম্বইয়ের সিওনের গান্ধী মার্কেটের কাছে হঠাৎ গাড়িতে আগুন লেগে দুই ভাই পুড়ে মারা যায়। এই ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন। তিনজনকেই সিওন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, রবিবার গাড়িতে করে মেরিন ড্রাইভের দিকে যাচ্ছিলেন মানখুর্দের বাসিন্দা পাঁচজন। সিওন এলাকায় গান্ধী মার্কেটের কাছে একটি ডিভাইডারের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয় এবং গাড়িতে আগুন ধরে যায়।

জানা গেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়ির দরজা লক হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা আগুন নিভিয়ে ফেলে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয় গাড়ির আরোহী অজয় ভাঘেলা (২০) এবং প্রবীণ ভাঘেলার (১৮)। গাড়িতে থাকা হরেশ কদম (১৯), কুনাল আতর (৩৩) এবং রীতেশ ভোইর (২৫) গুরুতর জখম হন। তিনজনকেই সঙ্গে সঙ্গে সায়ন হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি তদন্ত করছে সিওন থানার পুলিশ।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top