News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক মৃত্যু নেপালের ৩ শ্রমিকের
Image

হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক মৃত্যু নেপালের ৩ শ্রমিকের

শিমলা, ১১ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও ওই গাড়িতে থাকা ৫ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা পেশায় শ্রমিক, মৃত ৩ জন নেপালের নাগরিক। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে শিমলার রোহরুর চিরগাঁও এলাকার খাশধরের কাছে। মৃতদের নাম-জয় বাহাদুর (৪৮), দিল বাহাদুর (৩৬) এবং দিনেশ বাহাদুর (১৯)।

সোমবার সকালে পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় শিমলার রোহরুর চিরগাঁও এলাকার খাশধরের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িতে ৮ জন ছিলেন, তাঁদের মধ্যে নেপালের নাগরিক ৩ জনের মৃত্যু হয়েছে ও ৫ জন আহৃত হয়েছেন। হতাহত শ্রমিকরা চিরগাঁওয়ে একটি রাস্তা নির্মাণের জন্য পূর্ত দফতরের সঙ্গে নিযুক্ত একটি ঠিকাদারের জন্য কাজ করছিলেন এবং কাজ থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। আহতদের রোহরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

বিকাশপুরীতে অবৈধ জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৪; উদ্ধার ৭৪ হাজার টাকারও বেশি নগদ

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): দিল্লির বিকাশপুরী এলাকায় একটি অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।…

ByByNews Desk Jul 9, 2026

বারুইপুর ‘এনকাউন্টার’ নিয়ে প্রতিবাদকারীদের ‘ভণ্ড’ বললেন দিলীপ ঘোষ

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রবাস…

ByByNews Desk Jul 9, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ ভারতের, সব পক্ষকে সংযম ও আলোচনায় ফেরার আহ্বান

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক হামলা এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত।…

ByBySandeep Biswas Jul 8, 2026

বিভ্রান্তিকর খাদ্য লেবেলিংয়ের অভিযোগে লোট্টে ইন্ডিয়াকে নোটিশ এফএসএসএআই-এর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৮ জুলাই: খাদ্যপণ্যের লেবেলিং ও বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি এবং নিয়মবহির্ভূত প্রি-প্রিন্টেড লেবেল ব্যবহারের অভিযোগে…

ByBySandeep Biswas Jul 8, 2026
Scroll to Top