News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা আগামীকাল দান্তেওয়াড়া থেকে শুরু করবেন অমিত শাহ
Image

ছত্তিশগড়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা আগামীকাল দান্তেওয়াড়া থেকে শুরু করবেন অমিত শাহ

রায়পুর, ১১ সেপ্টেম্বর (হি.স) : ছত্তিশগড়ে মঙ্গলবার থেকে শুরু হবে বিজেপির পরিবর্তন রথযাত্রা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দান্তেওয়াড়া থেকে এটি শুরু করবেন। সোমবার এই রথের পুজো করা হয়। সোমবারের এই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য ইনচার্জ ওম মাথুর, বিজেপির আঞ্চলিক সংগঠনের সাধারণ সম্পাদক অজয় জামওয়াল, সংগঠনের সাধারণ সম্পাদক পবন সাই প্রমুখ। অমিত শাহ, বস্তরের আরাধ্য দেবী মা দন্তেশ্বরীর দর্শনের পর পরিবর্তন রথযাত্রার পতাকা উড়িয়ে বিধানসভা নির্বাচনের জন্য শঙ্খ বাজিয়ে দেবেন। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা যশপুরের পরিবর্তন রথযাত্রা ১৫ সেপ্টেম্বর উদ্বোধন করবেন। দান্তেওয়াড়ায় এই কর্মসূচির সমন্বয়কারী হলেন মন্ত্রী মহেশ গাগদা। তিনি জানান, রথের ছাদে একটি মঞ্চ রয়েছে। মঞ্চে পৌঁছোনোর জন্য একটি স্বয়ংক্রিয় সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। জেলা সদরের হাইস্কুল মাঠে শাহের জনসভা অনুষ্ঠিত হবে।

বিজেপির রাজ্য সভাপতি অরুণ সাও জানিয়েছেন, এই যাত্রার প্রথম পর্ব শুরু হবে দান্তেওয়াড়া থেকে বিলাসপুর পর্যন্ত। ১৬ দিন ধরে চলবে এই যাত্রা। যাত্রাটি প্রায় ১ হাজার ৭২৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৫টি জনসভা, ৩২টি স্বাগত সভা এবং ৫টি রোড শো সম্পন্ন করার কর্মসূচি রয়েছে ভারতীয় জনতা পার্টির।

Releated Posts

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top