News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ আই জি এম হাসপাতালের বিরুদ্ধে
Image

ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ আই জি এম হাসপাতালের বিরুদ্ধে

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। আবারো চিকিৎসার গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনা রবিবার সকালে আগরতলা আইজিএম হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু এক গৃহবধূর। মৃতার নাম প্রতিমা রুদ্র পাল(৩৬)। বাড়ি কোনাবন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সকালে জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আগরতলা আইজিএম হাসপাতালে ভর্তি হয় প্রতিমা রুদ্র পাল। ভর্তির সময় ডাক্তার জানায় রোগীর অবস্থা ভালো নয়। সে অনুযায়ী ডাক্তার চিকিৎসা শুরু করে। সেলাইন লাগিয়ে ডাক্তারকে চলে যায়। কিছু সময় পরে এসে এক নার্স রক্ত পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করে যাওয়ার পরেই রোগী ছটফট করতে থাকে। রোগীর পরিবারের অভিযোগ রোগীর অবস্থা গুরুতর হওয়ার পরেই ডাক্তার বা নার্স তাকে দেখতে আসেননি। রোগী ছটফট করলে রোগীর আত্মীয় পরিজনেরা ডাক্তারকে ডাকলে ডাক্তার আসেন। তিনি জানান রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তাতেই কাণ্ণায় ভেঙে পড়েন রোগীর আত্মীয় পরিজনেরা। পরবর্তীতে তারা জানতে পারেন রোগীকে নাকি রেফার করা হয়েছিল। তবে কেন রোগীর পরিজনদের এই কথা জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার আত্মীয় পরিজন।  

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top