News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  গুজরাটের নীলকন্ঠ ধাম মন্দিরের নিদর্শন ফুটে উঠবে এবার ভারতরত্ন সংঘে
Image

 গুজরাটের নীলকন্ঠ ধাম মন্দিরের নিদর্শন ফুটে উঠবে এবার ভারতরত্ন সংঘে

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। সামনেই দুর্গোৎসব। প্রতি বছরের ন্যায় এ বছরেও শহরের বড় বাজেটের পূজা কমিটিগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। শহরের বড় বাজেটের পূজার মধ্যে উল্লেখ যোগ্য একটি পূজা কমিটি হল ভারতরত্ন সংঘ। উষা বাজারের ঐতিহ্যবাহী ক্লাব ভারতরত্ন সংঘ প্রতিবছরই হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন বিখ্যাত মন্দির তাদের পূজো মন্ডপে ফুটিয়ে তোলে। এ বছরে যে তার ব্যতিক্রম হবে না পাশাপাশি দর্শক সমাগম যে হবে অনেকটাই তা আর বলার অপেক্ষা রাখে না। এবছর তাদের থিম হচ্ছে গুজরাটের নীলকন্ঠ ধাম মন্দির।

নীলকান্ত ধাম একটি চোখ ধাঁধানো, কল্পনাপ্রসূত এবং দর্শনীয় মন্দির। মন্দিরটি যেখানে অবস্থিত তা এক কথায় অপূর্ব। নর্মদা নদীর পবিত্র জলরাশি, পাহাড়ের গোলকধাঁধা, নানা রকমের উদ্ভিদ ও প্রাণীজগৎ, সবুজ ও সবুজ বাগান, পাহাড় ও উপত্যকা, ঘাসের মাঠ, সুগন্ধি ফুলের গাছপালা, আর কী না যা অনায়াসে আপনাকে মন্ত্রমুগ্ধ করতে পারে। এবছরের পুজো মণ্ডপে পুরো মন্দিরটাই তুলে ধরবেন ভারতরত্ন সংঘ। এবারের পূজার বাজেট রয়েছে ৩০ লক্ষ টাকা। মন্ডপ সজ্জায় রয়েছেন নবদ্বীপের শিল্পীরা। প্রতিমা শিল্পী হিসেবে থাকবেন আগরতলা আর্ট কলেজের প্রাক্তন ছাত্র বলে জানান ক্লাবের সম্পাদক প্রভাকর ঘোষ।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top